ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

শোবিজে বিয়ের ধুম : এবার ইমরানের বধূ হলেন অর্ষা

#

বিনোদন প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  6:44 PM

news image

বছরের শুরুতে ঢাকাই শোবিজে যেন বিয়ের ধুম পড়েছে। গেল শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে সারেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। এরপর বিয়ের ঘোষণা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।  জোভানের বিয়ের ঘোষণা দেওয়ার পর পার হয়েছে মাত্র একদিন। এবার হঠাৎ বিয়ের ঘোষণা দিলেন গুণী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ঘোষণা দেন অর্ষা। এসব ছবির ক্যাপশনে অর্ষা লিখেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।’প্রকাশিত ছবিতে দেখা যায়, অর্ষা বধূ হয়েছেন নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের। তবে কবে কোথায় বিয়ে করেছেন সে বিষয়ে কিছু জানাননি অর্ষা। যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন ব্যস্ত দেখায়।২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। তারপর থেকে টেলিভিশন নাটকে সরব উপস্থিতি। নাটক-টেলিফিল্মের পাশাপাশি বেশ কটি চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম