ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

শেষ মুহূর্তে ইলিশের বাজার চড়া

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৪,  2:21 PM

news image

সারাদেশে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। তাই শেষ মুহূর্তে মাছের বাজারে ভীড় জমিয়েছেন ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা। সরবরাহ কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশসহ বিভিন্ন ধরনের সাগরের মাছ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। আজ শনিবার (১২ অক্টোবর) সকালে বাগেরহাটের বিভিন্ন বাজার ঘুরে চড়া মূল্যে মাছ বিক্রি করতে দেখা যায়। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪”র অংশ হিসেবে আগামীকাল ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।  যার ফলে শনিবারই ছিল মাছ ক্রয় ও বিক্রয়ের শেষ দিন। শেষ দিনে দক্ষিণাঞ্চলের প্রধান পাইকারি মাছের আড়ৎ শহরের কেবি বাজারে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের উপচেপড়া ভীড় দেখা যায়। শেষ দিন হওয়ায় বাধ্য হয়ে চড়া দামে ইলিশ কিনছেন ভোক্তারা। এদিন কেজি ওজনের ইলিশ ২২শ’ থেকে ২৩শ’ টাকা কেজি, ৫-৬টায় কেজি এই ইলিশ ৬শ’ থেকে ৮শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে সাগরের চ্যালা, রুপচাঁদা, জাবা, লাখ্যা, ভেটকিসহ বিভিন্ন মাছও চড়া দামে বিক্রি হচ্ছে।  জেলে ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে, হঠাৎ করে মাছের মূল্য বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম