ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতির সবগুলো সূচকই বাড়ছে : অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৪,  8:02 PM

news image

দেশের অর্থনীতি নিয়ে হতাশার কিছু নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার (৪ মার্চ) দুপুর সোয়া ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতির সবগুলো সূচকই বাড়ছে। ফেব্রুয়ারি মাসে আমাদের রেমিট্যান্স এসেছে ২১৬ মিলিয়ন মার্কিন ডলার। কাজেই আমদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। তিনি বলেন, দেশের উন্নয়ন নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যেমন বিএনপি মহাসচিব বলেছেন যে তিনি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না। তারা তো এসব কথাই বলে। বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতু আওয়ামী লীগ বানিয়েছে, তাই এটা ভেঙে পড়বে। তিনি এ ধরনের কথা কীভাবে বলতে পারেন? এগুলো থেকে সত্যিকারের যেটা চিত্র, সেটি তুলে ধরার জন্য ডিসিদের আহ্বান জানানো হয়েছে। এক প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, শেখ হাসিনার যে ডেল্টা প্ল্যান ২১০০, আমরা সেটি ধরে এগোচ্ছি। দেশের যে উন্নয়ন হয়েছে এবং মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে সেটি আপনি রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন। মেট্রোরেলে চড়লেই বুঝতে পারবেন মানুষ কতটা খুশি হয়েছে, আশ্বস্ত হয়েছে। নারীরা কীভাবে একা চলতে পারেন মেট্রোতে, তারা সন্তুষ্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম