ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

শেখ হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে: সারজিস

#

০৭ ডিসেম্বর, ২০২৪,  1:56 PM

news image

শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর জন্য তার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ার করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ‘প্যাথলজিক্যাল খুনি’ বলেও অভিহিত করেন সারজিস। তিনি বলেন, হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হতো, তাহলে তো সে ২ হাজার খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো, তাহলে সে এতো জীবন ঝরাতে পারতো না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, শেখ খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পাশাপাশি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে। তিনি বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি। সারজিস আলম আরও বলেন, ৫ আগস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও খুনিদের বিচার নিশ্চিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম