ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

শুধু রোদে নয়,ঘরেও মাখুন সানস্ক্রিন

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  7:51 PM

news image

রোদ থেকে ত্বককে রক্ষা করতে গেলে সানস্ক্রিন না মাখলেই নয়। নামিদামি প্রসাধনী কিনলেও অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন না। অনেকে আবার রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখতেই ভুলে যান। এতে কিন্তু ত্বকের ক্ষতি হয়। আবার বেশি বেশি সানস্ক্রিন মাখাও কিন্তু ভালো নয়। অনেক সানস্ক্রিনব্যবহারেই ত্বক বাড়তি সুরক্ষা পাবে- এমন ধারণাও ভিত্তিহীন। সানস্ক্রিন ব্যবহার করতে হবে পরিমিত। তবে কেবল বাইরে বেরোনোর সময়ই নয়, দিনে একাধিকবার এই ক্রিম ব্যবহার করলে তবেই ভালো ফল পাওয়অ যাবে। প্রয়োজনে সারা দিনে ৩ থেকে ৪ ঘণ্টা পর পর এই ক্রিম ব্যবহার করা যেতে পারে।

কতটুকু ক্রিম ব্যবহার করবেন?

অনেকেই এ ক্ষেত্রে দুটি আঙুলের সাহায্য নিয়ে থাকেন। দুটি আঙুলের ডগায় যে পরিমাণ ক্রিম রাখা যায়, সেটুকুই মুখের জন্য যথেষ্ট বলে মনে করেন অনেকে। শুধু খেয়াল রাখতে হবে, মুখের কোনো অংশ যেন বাদ না পড়ে। এ ছাড়াও দেহের যে যে অংশে রোদ লাগে, সেই সব জায়গায় সানস্ক্রিন মাখা জরুরি। কেবল বাইরে বেরোলেই কি এই ক্রিম ব্যবহার করতে হবে? 

বাইরে বেরোনোর আধঘণ্টা আগে সানস্ক্রিন মেখে নেওয়া ভালো। ঘরের মধ্যে থাকলেও দিনের বেলা সানস্ক্রিন মেখে রাখা জরুরি। কারণ, শুধু রোদ নয়, রান্নার সময়ে গরম তাপ লেগেও একই ভাবে ত্বকের ক্ষতি হতে পারে। তাই ‘এসপিএফ’ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

ত্বক অনুযায়ী সানস্ক্রিন বাছাই করুন

বাজারে নানা ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। এক একটির কার্যকারিতা এক এক রকম। ‘এসপিএফ’-এর মাত্রাও আলাদা। কিন্তু কার ত্বকে কোনটি ব্যবহার করা উচিত, তা জানা জরুরি। কারণ, ত্বকের ধরন এবং রোদ লাগার পরিমাণের ওপর ভিত্তি করে সানস্ক্রিন নির্বাচন করা উচিত। তাই ত্বক বুঝে তবেই সানস্ক্রিন বাছাই করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম