ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শুটিংয়ে আহত তানজিন তিশা

#

বিনোদন প্রতিবেদক

১৬ মে, ২০২২,  3:22 PM

news image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। গতকাল রবিবার (১৫ মে) সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার একটি রিসোর্টে মোবাইল ফোনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। জানা গেছে, হাতে বেশ চোট পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত নিজ বাসায় বিশ্রামে আছেন। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন,

‘আমি ইনফিনিক্স মোবাইল ফোনের শুভেচ্ছাদূত অনেকদিন ধরেই। আজ বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্ত সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না। ’বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বলেও জানান অভিনেত্রী তানজিন তিশা। আগা না‌হিয়ান আহমেদের পরিচালনায় একটি মোবাইল কম্পা‌নির বিজ্ঞাপনের শুটিংয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের তানজিন তিশা ও ক্রিকেটার তাসকিন। সেই শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম