ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ মারা গেছেন

#

বিনোদন ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  11:17 AM

news image

বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ কানাডার মন্ট্রিয়লের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত‍্যাগ করেছেন। ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’,'জীবনানন্দ হয়ে, সংসারে আজো আমি’ ‘বন্ধুরে তোর মন পাইলাম না’ ‘এক নয়নে হয়না কান্দন’ সহ বহু কালজয়ী গানের স্রষ্টা ছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ৭৮ বছর বয়সী মো. শাহনেওয়াজ বেশ কয়েকবছর ধরেই মন্ট্রিয়লে তার সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর এক ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন বর্তমানে বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসাবে কাজ করছেন। মন্ট্রিয়লের লাভাল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য,  মো. শাহনেওয়াজ বাংলাদেশের প্রথম মিউজিশিয়ান যিনি বিটিভিতে মিউজিক ডিরেক্টর পদে ভূষিত হন। তাঁর সুরারোপিত গানের সংখ্যা ২ হাজারেরও বেশি। বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীরাই তার সুরে গান করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম