ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগও হাতছাড়া নাপোলির

#

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  11:04 AM

news image

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দারুণ ছন্দে ছিল নাপোলি। কিন্তু হুট করেই যেন পথ হারিয়ে ফেলেছে তারা। টানা তিন ড্রয়ের পর কোমোর বিপক্ষে হেরে গেছে আন্তোনিও কন্তের দল। হারিয়েছে লিগ টেবিলে শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগও। সেরি আয় রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারে নাপোলি। আমির রাহমানির আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়া সফরকারীদের সমতায় ফেরান জিয়াকোমো রাসপাদোরি। কিন্তু শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময়ের ১৩ মিনিট বাকি থাকতে আসানে দিয়াওয়ের দারুণ এক গোলে জয়ের উল্লাসে মাতে কোমো। এই ম্যাচ জিতে ইন্টার মিলানকে টপকে লিগ টেবিলে ওঠার সুযোগ ছিল নাপোলির। কিন্তু হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। নাপোলির দুঃস্বপ্নের সূচনা সপ্তম মিনিটে। সতীর্থের থ্রো-ইন থেকে বল পেয়ে, গোলরক্ষকের দিকে না তাকিয়েই নিজেদের জালে পাঠিয়ে দেন কসোভোর সেন্টার-ব্যাক আমির রাহমানি। ১০ মিনিট পর নাপোলিকে স্বস্তির গোল এনে দেন রাসপাদোরি। প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতায় বল জালে পাঠান ইতালিয়ান ফরোয়ার্ড। নিকোর চমৎকার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ৭৭তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন সেনেগালে জন্ম নেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াও। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সেরি আর টেবিলে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইন্টার মিলান। ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে কোমো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম