ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শীর্ষে ওঠার বড় সুযোগ হাতছাড়া করলো আতলেতিকো

#

স্পোর্টস ডেস্ক

১০ মার্চ, ২০২৫,  11:15 AM

news image

প্রতিপক্ষের মাঠে জয়ের পথেই ছিল আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার আশায় ছিল তারা। কিন্তু আনহেল কোররেয়া লাল কার্ড দেখার পর পথ হারিয়ে ফেলল দলটি। শেষ দিকে চার মিনিটে মাউরো আরামবারির জোড়া গোলে তাদের সেই আশা গুঁড়িয়ে দিল গেতাফে। লা লিগায় রোববার গেতাফের মাঠে ২-১ গোলে হেরেছে দিয়েগো সিমেওনের দল।  গেতাফের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। স্পট কিকে গোলটি করেন দলটির নরওয়ের ফরোয়ার্ড আলেকসান্দার সরলথ। দীর্ঘ সময় ভিএআর দেখে হ্যান্ডবলের জন্য পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি, যা নিয়ে প্রতিবাদ জানায় স্বাগতিকরা। নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে বড় ধাক্কাটা খায় আতলেতিকো। প্রতিপক্ষের একজনকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়া।  এই ঘটনায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হতেই সমতা ফেরান উরুগুয়ের মিডফিল্ডার আরামবারি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গেতাফেকে জয়ের পথে এগিয়ে নেন আরামবারি। লা লিগায় ছয় ম্যাচ পর হারের স্বাদ পেল সিমেওনের দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম