ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

শীতে কাঁপছে উত্তরবঙ্গ, তাপমাত্রা ১১ ডিগ্রি

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২১,  2:42 PM

news image

প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে উত্তরাঞ্চলের মানুষ। বিশেষ করে অসহায় মানুষের অবস্থা খুবই খারাপ। চরম দুর্ভোগে পড়েছেন তারা। জানা যায়, দেশের উত্তরের জেলা দিনাজপুরে হিলিসহ আশেপাশের এলাকাগুলোতে প্রতিদিন তাপমাত্রা কমতে শুরু করেছে। কয়েক দিন ধরে জেলায় ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বিকেল থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার পাশাপাশি উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস বইছে।

তীব্র শীতে বিপাকে পড়েছে খেটেখাওয়া মানুষ। জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। সেই সঙ্গে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশকের কারিগররা। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সাবধানে যাতায়াত করছে। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জেলায় সোমবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৪ শতাংশ। সেই সঙ্গে বাসাতের গতিবেগ ঘণ্টায় ৪ থেকে ৬ কিলোমিটার, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে। তিনি আরও জানান, দিন ও রাতের তাপমাত্রার বেশ পার্থক্য থাকছে। রাতে ও সকালে তাপমাত্রা কমে যাচ্ছে। আবার দিনের মধ্যভাগে থাকছে রোদের তাপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম