ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

শিক্ষার্থীদের ‘চাপ’ বিবেচনায় এসএসসি’র কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  11:49 AM

news image

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের মানসিক ‘যন্ত্রণা’ বিবেচনায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে না কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী মনে করেন কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের উপর একধরনের হয়রানিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়।এতে শিক্ষার্থীদের মাঝে মানসিক যন্ত্রণার পাশাপাশি জনদুর্ভোগেরও সৃষ্টি হয়। পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম তাদের এই মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। শিক্ষার্থীদের এই মানসিক চাপ ও জনদুর্ভোগ কমাতে এ সিদ্ধান্ত বলেও এতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন অনুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারো কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। সেজন্য পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যকেউ যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেবিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম