ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

শাহজালাল বিমানবন্দরের আশপাশ আজ থেকে 'নীরব এলাকা'

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৪,  11:02 AM

news image

শব্দদূষণ নিয়ন্ত্রণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশপাশের তিন কিলোমিটার এলাকা আজ থেকে 'নীরব এলাকা' হবে। আজ মঙ্গলবার থেকে ওই এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড বা জরিমানা হতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর সম্মুখস্থ ৩ কিলোমিটার মহাসড়ক হর্নমুক্ত ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট থেকে দক্ষিণে লা মেরিডিয়ান পয়েন্ট পর্যন্ত নীরব এলাকা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে নীরব এলাকার কার্যক্রম শুরু করতে বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হবে মঙ্গলবার সকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম