ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

শাহজাদপুরে একসঙ্গে ৩ টি বাছুর প্রসব করল ফ্রিজিয়ান প্রজাতীর একটি গাভী

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২২,  12:25 PM

news image

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে একটি ফ্রিজিয়ান জাতের গাভী একসঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে। ঘটনাটি জানাজানি হলে উৎসুক লোকজন বাছুরগুলো দেখতে প্রতিদিনই গাভীর মালিক জামাল হোসেনের বাড়িতে ভিড় করছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ইউনিয়নের বাচড়া গ্রামের দিনমজুর জামাল হোসেনের পালিত ফ্রিজিয়ান জাতের ওই গাভীটি বাছুরগুলোর জন্ম দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, কৃষি জমিতে দিনমজুর হিসেবে কাজ করেন জামাল হোসেন। অনেক কষ্ট করে তিনি ফ্রিজিয়ান জাতের একটি গাভী কেনেন।

সেই গাভীটি বৃহস্পতিবার বিকেলে তিনটি বাছুর প্রসব করে। এই খবর ছড়িয়ে পরলে গাভী ও বাছুর ৩টি দেখার জন্য প্রতিদিনই জামাল হোসেনের বাড়িতে উৎসুর লোকজনের ভিড় বাড়তে শুরু করে।  গাভীর মালিক জামাল হোসেন বলেন, ‘গরীবের কপাল খুঁলেছে। একসঙ্গে কোনো গাভী তিনটি বাছুর জন্ম দিতে পারে তা কখনো শুনিনি। এখন আমি খুবই আনন্দিত।' তিনি আরো বলেন, ‘৯ মাস আগে শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এইআই টেকনিশিয়ান ওহিদুল ইসলাম আমার গাভীটির কৃত্রিম প্রজনন করেন। এরপর থেকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও ভেটেরিনারী সার্জন মীর কাউসার হোসেন আমাকে গাভীটি পরিচর্যায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন। পোরজনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সিল (কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভস্টক) আব্দুল কুদ্দুস মাঝে মধ্যেই বাড়িতে এসে গাভীটির অবস্থা দেখে যেতেন।’ ডা মিজানুর রহমান বলেন, ‘একসঙ্গে তিনটি বাছুর জন্ম নেওয়ার ঘটনাটি বিড়ল। খবরটি শোনার পরই আমি জামাল হোসেনের বাড়িতে গিয়ে গাভী ও বাছুর তিনটির স্বাস্থ্য পরীক্ষা করেছি। বর্তমানে সবগুলো বছুরই সুস্থ রয়েছে। বাছুর ৩টি ও গাভীর সব প্রকার চিকিৎসা এবং ওষুধ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে বিনামূল্যে দেওয়া হবে।’ -সূত্র : রাইজিং বিডি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম