ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস

শামিকে নিয়ে নতুন পোস্ট পায়েলের!

#

বিনোদন ডেস্ক

১১ নভেম্বর, ২০২৩,  5:18 PM

news image

চলতি বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা মোহাম্মাদ শামি। ১৬ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন তিনি। তার এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন বছর ৩১-এর অভিনেত্রী-রাজনীতিবিদ পায়েল ঘোষ। এবার নয়া পোস্ট পায়েলের। লিখলেন, ‘দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়।’ যদিও পায়েলের শামিকে দেওয়া বিয়ের প্রস্তাবের পর ময়দানে নেমেছেন ক্রিকেট তারকার স্ত্রী হাসিন জাহান। যদিও দীর্ঘ দিন ধরে শামির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় লড়েছেন হাসিন। এবার মাঝে এসে হাজির হয়েছেন পায়েল। সম্প্রতি ‘এক্স’ হ্যান্ডল থেকে পায়েলের পোস্ট— ‘শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।' এবার এমন একটি পোস্ট করলেন, যা থেকে স্পষ্ট যে, পায়েলের মন প্রেমে ব্যাকুল হয়ে উঠেছে। তবে এই ব্যাকুলতা শামির জন্য কিনা, তা স্পষ্ট করেননি পায়েল।  তবে অভিনেত্রীর এমন পোস্ট দেখে বেজায় চটেছেন ক্রিকেট তারকার স্ত্রী হাসিন। তার বক্তব্য— ‘কেউ কিছু না জেনেই সব লিখছে!’ কিন্তু সত্যিই কি তিনি শামির প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছেন যে, সটান বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন?  পায়েল বলেন, ‘বিষয়টি একেবারেই তেমন নয়। আসলে শামির খেলা দেখে এত ভালো লেগে গিয়েছিল যে, উত্তেজনায় ওটা লিখে দিয়েছি।’ অন্যদিকে শামির স্ত্রী পায়েলের ওপর যেভাবে চটেছেন, সেই সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘শামির ব্যক্তিজীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি ওর খেলা দেখে মুগ্ধ হয়েই সামাজিকমাধ্যমে ওই কথাটা লিখেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম