ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

শাবিপ্রবি ভিসির বাসভবনে বিদ্যুৎসংযোগ সচল করে দিলো শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২২,  10:35 AM

news image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ সচল করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ সংযোগ চালু করে দেন তারা। এ বিষয়ে অন্দোলনরত শিক্ষার্থী মোহামিনুল বাশার রাজ বলেন, উপচার্যের বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় এর পেছনে থাকা অর্ধশতাধিক কর্মচারীর বাসারও সংযোগ বিচ্ছিন্ন হয়। তারা রোগীদের অসুবিধাসহ বিভিন্ন সমস্যার কথা জানালে সংযোগ সচল করা হয়েছে। এর আগে রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে উপাচার্যের বাসভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন শিক্ষার্থীরা। গত ১৩ জানুয়ারি থেকে আন্দোলনের সূত্রপাত হয়। ওই দিন রাতে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ’ ছাত্রী। এরপর ১৫ জানুয়ারি সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালায়। পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যান। এরপর ১৯ জানুয়ারি বেলা ৩টা থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বর্তমানে দাবি আদায়ে অনশনে করছেন ২৮ জন শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম