ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ডাকসুর দায়িত্ব নিলেন সাদিক-ফরহাদ, সিনেটে ৫ ছাত্র প্রতিনিধি

#

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  6:26 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভার আয়োজন করা হয়। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সভায় সভাপতিত্ব করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা। এ সভার মধ্য দিয়েই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হয়। সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ।  সভা শেষে ভিপি সাদিক কায়েম বলেন, সভার মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমাদেরকে শিক্ষার্থীরা প্রশ্ন করবেন। আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এ নির্বাচনে কেউ হারেনি। আমরা সবাই মিলেই কাজ করব। শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। আমরা আমাদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। এর আগে, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির ২৩টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। পরে গত শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার তথ্য জানানো হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম