ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৩,  11:14 AM

news image

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখা হবে। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবেও গার্ড অব অনার দেওয়া হবে। এর আগে সকাল ১০টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল (বারডেম) থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে ডা. জাফরুল্লাহর মরদেহ শহীদ মিনারে চত্বরে আনা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪এপ্রিল) শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম