ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী এক বছরে বেড়ে তিন গুণ মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

শচীনের ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত

#

স্পোর্টস ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৬,  10:58 AM

news image

দীর্ঘ ২২ বছর ধরে অটুট থাকা শচীন টেন্ডুলকারের রেকর্ড শেষ পর্যন্ত ভেঙে দিলেন রোহিত শর্মা। ক্যারিয়ারের শেষ দিকে এসে ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রান ছুঁয়ে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় এই তারকা, পেছনে ফেললেন স্বদেশী কিংবদন্তিকেই।


রোহিত এই রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। মাইলফলকে পা রাখতে তার প্রয়োজন ছিল মাত্র ২ রান। ক্রিজে নেমে নিজের মোকাবেলা করা চতুর্থ বলে জায়ডেন সিলসের বিপক্ষে ২ রান নিয়ে খুলেন রানের খাতা, সেই সাথে পূর্ণ করেন ওপেনার হিসেবে ১০ হাজার রান।


এজন্য রোহিতকে খেলতে হয়েছে ২০২ ইনিংস। আর শচীনের লেগেছিল ২১৪ ইনিংস, যে কীর্তি তিনি গড়েছিলেন ২০০৪ সালে।


ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটার রোহিত। তার আগে শচীন ছাড়াও এই কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়ার। গেইলের লেগেছিল ২৬৮ ইনিংস, আর জয়সুরিয়ার ৩০৩ ইনিংস।


গেল ম্যাচেও নতুন এক রেকর্ড গড়েন রোহিত। ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার। তৃতীয় ওয়ানডেতে ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেলেন, অল্পের জন্য পাননি সেঞ্চুরির দেখা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম