ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

শচীনকে ছাড়িয়ে ১২ হাজারি ক্লাবে রোহিত

#

স্পোর্টস ডেস্ক

০১ অক্টোবর, ২০২৬,  11:24 AM

news image

ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে নতুন কীর্তি গড়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। মাইলফলকে পৌঁছাতে রোহিত পেছনে ফেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।


ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৬ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের ১৬তম ওভারে রোস্টন চেজের বলে এক রান নিয়ে ১২ হাজার ওয়ানডে রান পূর্ণ করেন রোহিত। ২৮২তম ইনিংসে এই মাইলফলকে পৌঁছে শচীনের চেয়ে ১৮ ইনিংস কম খেলেছেন তিনি। তবে দ্রুততম ১২ হাজার ওয়ানডে রানের রেকর্ডটি রোহিতের নয়।


এই তালিকায় সবার ওপরে আছেন বিরাট কোহলি। ২৪২ ইনিংসেই ১২ হাজার রান পূর্ণ করেছিলেন ভারতের এই ব্যাটার। শচীনের লেগেছিল ৩০০ ইনিংস। রিকি পন্টিং ৩১৪ এবং কুমার সাঙ্গাকারা ৩৩৬ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান।


ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১২ হাজার রানের ক্লাবে ঢুকেছেন রোহিত। তার আগে এই কীর্তি গড়েছেন শচীন ও কোহলি। চলতি বছরও ওয়ানডেতে ব্যাট হাতে দারুন ছন্দে আছেন রোহিত। এই ম্যাচের আগে ১০ ইনিংসে ৪১১ রান করেছিলেন তিনি, গড় ৪১.১০। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৩৮ রানের ইনিংসও রয়েছে।


১২ হাজার রানের পথে রোহিতের ব্যাট থেকে এসেছে ৩৫টি সেঞ্চুরি ও ৬২টি ফিফটি। ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ২৬৪ রান, ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতায় যা করেছিলেন তিনি। ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও রোহিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম