ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

লেভারকুসেনকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন

#

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  10:51 AM

news image

জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুসেনকে হারিয়ে ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় সেমিফাইনালে স্টুটগার্ট ও ফ্রেইবার্গ মধ্যকার ম্যাচে জয়ীয় দলের বিপক্ষে শিরোপার নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ভিনসেন্ট কোম্পানির দল। বুধবার রাতে লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা। ম্যাচে গোল পেয়েছেন হ্যারি কেইন ও লুইস দিয়াজ। ম্যাচের শুরু থেকেই লেভারকুসেনের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ২২তম মিনিটে বায়ার্নের প্রথম গোলটি আসে হ্যারি কেইনের পা থেকে। লুইস দিয়াজের সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসিং থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ স্ট্রাইকার।ম্যাচ জুড়ে মোট ৮টি নিশ্চিত গোল সেভ করেন লেভারকুসেনের গোলরক্ষক ফ্লেকেন। যার মধ্যে ৬টিই ছিল ডি-বক্সের ভেতর থেকে নেওয়া বায়ার্নের জোরালো শট। তার এই বীরত্বে ব্যবধান আর বাড়াতে পারছিল না বায়ার্ন। অন্যদিকে লেভারকুসেনও হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে নাথান টেল্লার একটি বুলেট গতির শট ম্যানুয়েল নয়্যার অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রুখে না দিলে সমতায় ফিরতে পারত স্বাগতিকরা। নয়্যার পুরো ম্যাচে একটি মাত্র সেভ করলেও সেটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাচ যখন ১-০ ব্যবধানে শেষের পথে, ঠিক তখনই ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাক থেকে লেভারকুসেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় বায়ার্ন। এক থ্রু পাসে লিয়ন গোরেৎজকাকে বল দেন সেন্টার ব্যাক কিম মিন-জে। গোরেৎজকা নিজে শট না নিয়ে বক্সের ভেতর থাকা লুইস দিয়াজকে পাস দেন। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ২-০ ব্যবধান নিশ্চিত করেন কলম্বিয়ান এই ফরোয়ার্ড। এই গোলের সঙ্গে বার্লিনের টিকিট নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। ২০১৯-২০ মৌসুমের পর এই প্রথম জার্মান কাপের ফাইনালে উঠল বাভারিয়ানরা। আগামী ফাইনালে তারা মুখোমুখি হবে এসসি ফ্রেইবার্গ বনাম ভিএফবি স্টুটগার্ট ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম