ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

লেবানন থেকে প্রথম দফায় ফিরছেন ৫৪ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৪,  12:30 PM

news image

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে প্রথম দফায় ফেরত আসছেন ৫৪ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৭ জন শিশু ও ৪৭ জন নারী-পুরুষ রয়েছেন। সব ঠিক থাকলে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন। শনিবার (১৯ অক্টোবর) লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তারা আগামীকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে জেদ্দায় অবস্থান করবেন। সেখান থেকে এদিন সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীরা ভিসা প্রক্রিয়ার অর্ধেক ফি পরিশোধ করেই দেশে ফিরতে পারবেন। এজন্য তাদের জেনারেল সিকিউরিটি দপ্তরে ৫৫ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করেছে লেবানন সরকার। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে এক লাখ। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি এক হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড। আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। আগামী ২২ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৮ জন ঢাকায় আসবেন বলে আশা করা যাচ্ছে। প্রসঙ্গত, লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলার পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রথম দফায় ফিরছেন ৫৪ জন বাংলাদেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম