ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

লেবাননে থেকে দুই দফায় দেশে ফিরছেন ১১৯ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৪,  11:13 AM

news image

লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে চলতি সপ্তাহে লেবানন থেকে ১১৯ জন বাংলাদেশি দেশে ফিরছেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। প্রথম দফায় আজ (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সাত শিশুসহ ৫৪ জনের দেশে আসার কথা রয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে বৈরুত থেকে তাঁরা বিমানযোগে রওনা করেছেন। তারা জেদ্দা হয়ে ঢাকায় ফিরবেন। এছাড়া আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় দফায় দুই শিশুসহ ৬৫ জন ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। আগামী ২৩ অক্টোবর ঢাকায় এসে পৌঁছাবে তারা। দূতাবাস জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১ হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড। আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের নিরাপদে দেশে ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার। তালিকায় থাকা ব্যক্তিদের ২২ অক্টোবর বিকাল ৫টায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম