ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

লিবিয়ায় বাংলাদেশের ত্রাণ যাচ্ছে রাতে

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:11 PM

news image

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ওষুধ ও ত্রাণসামগ্রী নিয়ে আজ বৃহস্পতিবার রাত আটটায় লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া ত্রাণসামগ্রী হিসেবে থাকছে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি-বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ। এছাড়াও সেনাবাহিনী থেকে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী পাঠানো হচ্ছে। বিমানটি আগামী ১৭ সেপ্টেম্বর ফিরে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা এবং ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে বাংলাদেশ সরকার এই জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম