ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৪,  3:56 PM

news image

লিবিয়ার বেনগাজি হতে ১৪৪ জন আটকে পড়া অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রত্যক্ষ সহযোগিতায় দেশে ফেরেন তারা। মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৭টায় বুরাক এয়ার-এর চার্টার্ড ফ্লাইট করে ১৪৪ বাংলাদেশির প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। আইওএম-এর পক্ষ থেকে তাদের সবাইকে ছয় হাজার টাকা দেওয়া হয়। তা ছাড়া তাদের জন্য কিছু খাদ্য সমগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম