ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২২,  12:53 PM

news image

কুমিল্লার লাকসামে বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার কালিয়াচৌ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পার্শ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শ্বাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)। জানা গেছে,

ফেনীতে বাহারের চাচা শ্বশুরের জানাজায় যাওয়ার পথে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে ঢাকাগামী বিআরটিসি ঢাকা (মেট্রো-ব ১৫-৫৪৮৪) ও ফেনীগামী সিএনজি অটোরিকশা (কুমিল্লা-থ ১১-৫৬৯৩) কালিয়াচৌ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাহার ও তার শ্বাশুড়ি গোলাপ নাহার মারা যায়। পরে কুমিল্লা নেওয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যায়। খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপপিরদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম