ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

লঞ্চে আগুন: ৭ম দিনের মতো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১,  12:58 PM

news image

অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে ৭ম দিনের মতো বৃহস্পতিবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা স্পিডবোট ও ডুবুরি নিয়ে নদীর এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটছেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর নদী থেকে এ পর্যন্ত নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে বুধবার উদ্ধার হওয়া দুটি মরদেহের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন— সিমু বেগম (২৫) ও আবদুল হক মিয়া (৩৫)।

সিমুর বাড়ি বরগুনা সদরের খাজুরতলা গ্রামে এবং আবদুল হক মিয়া নরসিংদীর রায়পুরের হাইমোড়া গ্রামের বাসিন্দা। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে। এ নিয়ে ৫ জনের মধ্যে ৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলো। এক জনের পরিচয় না পাওয়ায় তার মরদেহ বেওয়ারিশ হিসেবে সমাহিত করা হয়। পুলিশ বলছে, সমাহিত করা ওই ব্যক্তি সনাতন ধর্মের। এদিকে নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্বেয়ার অ্যান্ড এক্সামিনার আরাফাত হোসেনের নেতৃত্বে ৪ দসদেস্য তদন্ত টিম দ্বিতীয় দিনের মতো পুড়ে যাওয়া লঞ্চ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যদের স্বাক্ষ্যগ্রহণ করছেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ ও আহতদের সঙ্গেও কথা বলছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম