ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, ৫০ পুলিশ সদস্য আহত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার পক্ষে আপিল হয়নি, তার সম্পদ বাজেয়াপ্তে চিঠি দিচ্ছে রাষ্ট্রপক্ষ ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ আটক সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৩ জন গ্রেফতার শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

লঞ্চে অগ্নিকান্ড: স্ত্রী ও মেয়ে হাসপাতালে, স্বামী না ফেরার দেশে

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২১,  12:29 AM

news image

হাসপাতালের মেঝেতে অগ্নিদগ্ধ দুই হাত উঁচু করে বসে আছেন স্ত্রী হনুফা বেগম। পাশেই শুয়ে পুড়ে যাওয়া যন্ত্রণায় কাতরাচ্ছেন মেয়ে রুবি আক্তার। আর অন্যদিকে স্বামীর মরদেহ বরিশাল মর্গে। কে জানতো তাদের অবস্থা এমন হবে।দীর্ঘদিন স্ত্রী হনুফা বেগমের শারীরিক নানা অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসা করিয়ে মেয়ে রুবি আক্তারকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে স্বামী সুস্থ অবস্থায় অসুস্থ স্ত্রীকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন সেই স্বামীই আজ না ফেরার দেশে। ঘটনার পরেই মা মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় বরিশাল মেডিক্যালে চিকিৎসাধীন থাকলেও স্বজনরা শিক্ষক আ. রাজ্জাককে খুঁজে পাচ্ছিলেন না। দুপুর ২টার দিকে ওই শিক্ষকের মরদেহ শনাক্ত করেন স্বজনরা। স্ত্রী হনুফা বেগম মোবাইলে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, হঠাৎ আগুন দেখে ছুটাছুটি করছে লঞ্চে থাকা মানুষজন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। মানুষের কান্নাকাটি এবং কাঠ লোহা পোড়ার শব্দে একাকার। কিছুক্ষণ পর আমাদের শরীরে আগুন লাগার পর স্বামী আমাকে ও মেয়ে রুবিকে লঞ্চের সামনের দিকে ঠেলে দেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখন দেখি আমরা হাসপাতালে। তিনি আরও বলেন, আমার স্বামী কোন হাসপাতালে আছে আপনারা বলেন। আমার স্বামীর কাছে যাবো। একমাত্র মেয়ে রুবি পাশেই যন্ত্রণায় ছটফট করছে, ও বাবাকে খুঁজছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত অর্ধশত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে কয়েকশ। আ. রাজজাক পাথরঘাটা উপজেলার কালমেঘা দাখিল মাদরাসার ইংরেজি শিক্ষক। তার বাড়ি পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওযার্ডে। তার মেয়ে রুবি আক্তার বরিশাল বিএম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ১০ দিন আগে মেয়েকে সঙ্গে নিয়ে স্ত্রীকে ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন স্বামী আ. রাজ্জাক। হনুফা বেগমের বোনের ছেলে শফিকুল ইসলাম সজিব বলেন, দীর্ঘদিন ধরে খালা অসুস্থ। দীর্ঘ ১০ দিন ঢাকায় চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় খালার দুই হাত এবং পায়ে আগুনে পুড়ে যায়। আর বোনের শরীরের প্রায় অংশই পুড়ে যায়। দুইজনই চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত খালুর মৃত্যুর খবর তাদের জানানো হয়নি। সূত্র : বাংলানিউজ২৪.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম