ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

লঞ্চে অগ্নিকান্ড: বরগুনায় নিহত ৩০ জনের জানাজায় জনস্রোত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২১,  12:01 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ৩০ জনের জানাজা বরগুনায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বরগুনা সার্কিট হাউজ ঈদগা ময়দানে ৩০ জনের সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এখন তাদের দাফনের কার্যক্রম চলছে। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ঝালকাঠি জেনারেল হাসপাতাল থেকে মোট ৩৭ জনের মরদেহ বুঝে নেয় বরগুনা জেলা প্রশাসন।

এদের মধ্যে আগেই পাঁচজনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাকি ৩২ জনের মধ্যে শনিবার  সকালের স্বজনরা আরও চারজনের মৃতদেহ শনাক্ত করেছে। এই চারজনের মধ্যে দুইজনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, পরিচয় শনাক্ত হওয়া আরও দু'জনসহ ৩০ জনের জানান বরগুনা সার্কিট হাউজ ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জানাজায় স্থানীয় সংসদ সদস্য সহ নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেয়। জেলা প্রশাসক আরও জানান, জানাজার পর পরিচয় শনাক্ত হওয়া দু'জনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়ে বাকি ২৮ জনের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। তবে প্রতিটি মরদেহের ময়নাতদন্ত করে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাদের কোনো স্বজন যদি ডিএনএ নমুনা নিয়ে আসেন তবে কবর শনাক্ত করে দেওয়া হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম