ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

লঞ্চের কেবিনে মিলল নারীর লাশ

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২১,  2:43 PM

news image

বরিশাল লঞ্চ ঘাটে বিলাসবহুল এমভি কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা থেকে আসা লঞ্চটির নিচতলায় পেছনের দিকে স্টাফ কেবিন থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের নাম শারমিন আক্তার। ফিংগার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়েছে।

সে ঢাকার তেজগাও শিল্প এলাকার কুনিপাড়ার বাসিন্দা মো এনায়েত হোসেন ফকিরের মেয়ে। লঞ্চ স্টাফরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শারমিনকে নিয়ে এক যুবক লঞ্চে উঠে লস্কর কেবিন ভাড়া করে। এরপর থেকে তারা আর রুম থেকে বের হয়নি। রাত ৯টায় লঞ্চ ঢাকা ঘাট ছাড়ার পর লস্করা রাত সাড়ে ১০টায় ওই কক্ষ থেকে ভাড়া নিয়ে আসে। আজ সকাল ৫টায় লঞ্চ বরিশাল ঘাটে আসে। পরে যাত্রীদের ডাকতে গিয়ে কেবিনটির তালা বন্ধ দেখে লঞ্চের কর্মচারীরা। পরে নিজস্ব চাবি দিয়ে তালা খুলে নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা। সকালে তার লাশ উদ্ধার হয়। কোতয়ালী পুলিশ, নৌ পুলিশ, পিবিআই এবং সিআইডির লোকজন এসে লাশ বের করে মর্গে পাঠায়। নারীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোন তথ্য দেয়নি পুলিশ । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম