ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২১,  1:50 PM

news image

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে তার স্বামী ইসমাইল হোসেন সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারদণ্ডের আদেশ দেওয়া হয়। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।  দণ্ডপ্রাপ্ত সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল স্ত্রী জ্যোৎস্না বেগমকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী সুজন। এর পর তার মরদেহটি হাসপাতাল মর্গে রেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় ২২ এপ্রিল নিহতের বাবা মো. বাহার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ  রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম