ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

রোমাঞ্চকর ম্যাচে ইন্টারের বিপক্ষে হার এড়াল বার্সা

#

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  10:19 AM

news image

ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধে দারুণ খেললেও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। ইন্টার মিলান পর পর দুইবার এগিয়ে গেলেও শেষদিকে এসে দলকে রক্ষা করেন লেভানডোভস্কি। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলের ড্র করে বার্সেলোনা। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ৩০তম মিনিটে ডান দিক থেকে সের্হিও লেভানডোভস্কিকে উদ্দেশ্য করে বক্সে বল বাড়ান। কিন্তু পোলিশ স্ট্রাইকার স্পর্শ করার আগেই পা দিয়ে তা ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক। দশ মিনিট পর কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সা।

রবার্তো থেকে পাওয়া বল বক্স থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন ওসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে পাঁচ মিনিটের মধ্যেই বারেল্লার গোলে সমতায় ফেরে ইন্টার। বাস্তোনির দেওয়া লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে বল জালে জড়ান ইতালিয়ান এই ফরোয়ার্ড। ৬৩তম মিনিটে দলকে এগিয়ে নেন লাওতারো মার্তিনেজ। কালহানোগলুর লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্স থেকে লক্ষ্যভেদ করে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। সমতায় ফিরতে মরিয়া বার্সা বেশ কয়েকটি আক্রমণ চালায়। ৮২তম মিনিটে গিয়ে সফল হয় ক্লাবটি। প্রতিআক্রমণ থেকে বল টেনে নিয়ে ওনানাকে পরাস্ত করেন রবের্ত লেভানডোভস্কি। সাত মিনিট পর আবারও এগিয়ে যায় ইন্টার। আগের গোলস্কোরার মার্তিনেজের পাস থেকে বল জারে জড়ান গোসেনস। যোগ করা সময়ে রোমাঞ্চ তৈরি করে আবারও সমতায় ফেরে বার্সেলোনা। বাঁ দিক থেকে আসা এরিক গার্সিয়ার ক্রস হেডে লক্ষ্যভেদ করেন লেভানডোভস্কি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম