ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

রোনালদোর গোলে রক্ষা পেল ম্যানচেস্টার ইউনাইটেড

#

স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  4:47 PM

news image

পয়েন্ট টেবিলের নিচের সারির দলের বিপক্ষেও ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রথমার্ধ গোলশূন্য কাটলে একপর্যায়ে ড্রয়ের শঙ্কা জাগে। তবে, শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। দলের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে নরিচ সিটির বিপক্ষে স্বস্তির জয় তুলে নিয়েছে ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে গতকাল শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নরিচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ। জার্মান কোচ রালফ রাংনিকের অধীনে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেল প্রিমিয়ার লিগের দলটি। 

এ জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে থাকল ম্যানইউ। দিনের আগের ম্যাচে সাউদাম্পটনকে হারিয়ে পঞ্চম স্থানে ওঠে আর্সেনাল। রাতে নরিচ সিটিকে হারিয়ে আর্সেনালকে সরিয়ে পাঁচে বসে ম্যানইউ। এদিন ম্যাচের ৫৩ ভাগ সময় বল দখলে রেখেও সুবিধা করতে পারছিল না ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। এ সময় ১৩ বার আক্রমণ করে। যার পাঁচটি ছিল অনটার্গেট। বিপরীতে ১১ আক্রমণে সমান পাঁচটি অনটার্গেট ছিল নরিচ সিটিরও। কিন্তু, লম্বা সময় গোলহীন ছিল দুদলই। অবশেষে ৭৫ মিনিটে পেনাল্টিতে ম্যাচের ভাগ্য গড়ে দেন রোনালদো। সফল স্পট কিকে ব্যবধান গড়ে দেন রোনালদো। আসরে ১৩ ম্যাচে পর্তুগিজ তারকার এটি সপ্তম গোল। চলতি লিগে ১৬ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানইউ। এক ধাপ নিচে নামা আর্সেনালের পয়েন্ট ২৬। দিনের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারানো লিভারপুল ৩৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর চেলসি আছে তিন নম্বরে। চারে আছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম