ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

রিজার্ভ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

#

২৮ ডিসেম্বর, ২০২৩,  8:05 PM

news image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইসলামী ব্যাংকের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলার কিনেছে তারা। এছাড়া অন্যন্য ব্যাংক থেকে গত এক সপ্তাহে প্রায় ১০০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করে প্রতিনিয়ত সহায়তা দিচ্ছি। পাশাপাশি কিছু ব্যাংক থেকে সেটি কিনছি আমরা। তিনি বলেন, আলোচ্য সপ্তাহে কয়েকটি ব্যাংক থেকে মার্কিন ডলার কেনা হয়েছে। ইসলামী ছাড়া কিছু বেসরকারি ব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে। এখন ইসলামী ব্যাংকে ফরেক্স (বৈদেশিক মুদ্রার রিজার্ভ) ভালো রয়েছে। তাই তাদের কাছ থেকে ডলার কেনা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের (আইএমএফ) শর্ত অনুযায়ী, চলতি ডিসেম্বর শেষে দেশের নিট রিজার্ভ রাখতে হবে ১৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। বর্তমানে যা আছে প্রায় সাড়ে ১৬ বিলিয়ন ডলার। সেই হিসাবে আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে অন্তত ১ দশমিক ৫ বিলিয়ন ডলার রিজার্ভে যোগ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত ২০ ডিসেম্বর পর্যন্ত আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে দেশের গ্রস রিজার্ভ আছে ২০ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। কয়েক দিনের মধ্যেই সেই পরিমাণ বৃদ্ধি পাবে। নিট রিজার্ভ হিসাবের ক্ষেত্রে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বকেয়া বিলসহ এক বছরের কম মেয়াদের দায়গুলো বাদ দেয় বৈশ্বিক ঋণদাতা সংস্থা। ফলে কেন্দ্রীয় ব্যাংকের গ্রস রিজার্ভ এবং আইএমএফের কাছে দেয়া নিট রিজার্ভের মধ্যে ব্যবধান থাকে। চলতি বছরের ৩১ জানুয়ারি বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ দেয়ার বিষয়টি আইএমএফ বোর্ড সভায় অনুমোদন পায়। ইতোমধ্যে দুই কিস্তিতে সেই অর্থ পেয়েছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম