ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

#

২৬ নভেম্বর, ২০২৬,  12:18 PM

news image

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ঋণগ্রহীতা সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত চেক ডিজঅনার (সি.আর.) মামলায় আদালত ২৫ নভেম্বর ২০২৬ দণ্ডাদেশ প্রদান করেছেন। মামলার বিপরীতে ইস্যুকৃত চেকের মোট অর্থের পরিমাণ ১৯২.৫০ কোটি টাকা।


সংশ্লিষ্ট মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।



উল্লেখ্য, সাদ মুসা গ্রুপের কাছে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর আগ্রাবাদ শাখায় বর্তমানে অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় ১,৬৫৬ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকের দিলকুশা শাখাতেও গ্রুপটির ঋণ দায় রয়েছে।


বিপুল পরিমাণ এ অনাদায়ী ঋণ ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ আদায় কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।



ন্যাশনাল ব্যাংক পিএলসি তার আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সাদ মুসা গ্রুপের কাছে পাওনা অর্থ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।


এ লক্ষ্যে ব্যাংক প্রচলিত আইন ও বিধিবিধানের আওতায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছে।



ন্যাশনাল ব্যাংক পিএলসি অনাদায়ী ঋণ আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং ব্যাংকের পাওনা অর্থ আদায়ে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম