ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৬,  2:00 PM

news image

আমানউল্লাহ আমান ও শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নবগঠিত কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি ভিডিও থেকে নেয়া


দেশে শ্রমিকদের জন্য নতুন করে নির্ধারিত ন্যূনতম মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নবগঠিত শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন রিজভী।



তিনি বলেন, ‘সম্প্রতি চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করে এক যুগান্তকারী সমাধানে পৌঁছাতে সহায়তা করেছেন। সিদ্ধান্তের আলোকে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।’


তিনি আরও বলেন, ‘নতুন মজুরি কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বনিম্ন ক্ষেত্রে মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ক্ষেত্রে ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে। নির্ধারিত এই মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি।’


আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


দেশে ক্রান্তিকাল তৈরির চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে। কিছু কিশোর গ্যাং ও তাদের কিছু লোক দিয়ে এ অস্থিরতা তৈরি করছে।’



ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর পা রাখতে পারবেন না উল্লেখ করে রিজভী বলেন, ‘১৬ ডিসেম্বর নাকি তারা বাংলাদেশ দখল করবে। এ জাতির ওপর অন্য কেউ আগ্রাসন চালিয়ে কোনো আধিপত্যবাদী শক্তি ক্ষমতা দেখাতে পারবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম