ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রামুতে বাসচাপায় এক শিক্ষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২২,  10:41 AM

news image

কক্সবাজারের রামুতে বাসচাপায় মো. হেলাল উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আবুল বাশারের ছেলে। তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টার পাড়া সুলতানিয়া নূরানী একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেচ্ছিপুল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু থেকে রাতে মোটরসাইকেলে মাদরাসায় ফেরার পথে চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় খাগড়াছড়িগামী একটি বাস হেলাল উদ্দিনকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম