ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

রাজের বাড়ি ফিরে যা বললেন পরীমনি

#

বিনোদন প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৩,  7:55 PM

news image

অভিমান ভুলে অভিনেতা শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। বুধবার রাতে ফেসবুকে পোস্ট করে এমনই তথ্য জানান নায়িকা শিরিন শিলা।  বুধবার রাতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শিলা। যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। ছবিতে তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে। শিরিন শিলা সেই পোস্টে লেখেন— ‘অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’ শিলার এই পোস্টে বোঝা যাচ্ছে রাজ-পরীর মান-অভিমানের দ্বন্দ্ব অবসান ঘটেছে। তাদের মিলনে অনেকে তারকা দম্পতিকে ধন্যবাদ-শুভকামনাও জানান। তা নিয়ে কিছু গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টিকে আন্দাজি বলে উড়িয়ে দিয়েছেন পরীমনি। তিনি বলেন, ‘আন্দাজে নিউজ করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম