ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

রাজধানীতে রাতভর বৃষ্টি: সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  5:43 PM

news image

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় রোববার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলিসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। সকাল সাড়ে সাতটার দিকে ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, নিউমার্কেট, মগবাজার, মিরপুর ১০ ও শেওড়াপাড়ায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে আসাদগেট, মগবাজার ও মিরপুর শেওড়াপাড়ায় পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। পানিবন্দি রাস্তায় যানজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও কর্মজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এবং অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে। হঠাৎ এই বর্ষণে কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কেউ অফিসে যেতে না পেরে আটকে পড়েছেন, আবার কেউ কোমরসমান পানিতে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম