ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান" সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত সাওদা সুমিকে নিয়ে পোস্ট: জামায়াত আমির বললেন ‘লজ্জা, লজ্জা’ যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিনকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

রাজধানীতে কয়েকটি স্থানে বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  8:10 PM

news image

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে, বিজয়নগর ও কমলাপুরসহ কয়েকটি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসে, বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে এবং কমলাপুরে বিআরটিসির একটি বাসে আগুন দেয়। খোঁজ নিয়ে জানা যায়, ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড আর বিএনপি কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের বাসটি ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়কে চলে যেতে চায়। কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরে লাঠিসোঁটা হাতে একদল যুবক বাসের গতিরোধ করে ভাঙচুর শুরু করেন। এ সময় বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান। একপর্যায়ে হামলাকারীরা বাসে আগুন দেন। এদিকে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দেখা যায় আগুনে দাউ দাউ করে জ্বলছে বাসটি। সেখান থেকে পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন। ওপরের বৈদ্যুতিক তার পর্যন্ত আগুন পৌঁছে যাওয়ায় পাশের খুঁটিতে বিস্ফোরণ হতে দেখা যায়। অপরদিকে, রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে, কমলাপুরে বিআরটিসি বাসে এবং বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে বাসগুলো পুড়েছে। এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম