ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

রাঙ্গাবালীতে সড়কের বেহাল দশা

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২২,  4:28 PM

news image

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রবেশের মেইন পথ (কোরালিয়া টু মোল্লারবাজার, মোল্লারবাজার টু বঙ্গবাজার) দীর্ঘদিন মেরামত ও পুনঃনির্মাণের অভাবে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পয়েছে। ফলে নিয়মিত ভোগান্তিতে পয়েছে পাটপট্টি টু কোরালিয়া এবং বোয়ালিয়া টু কোরালিয়া নৌপথ ধরে আসা পথচারীরা ও উক্ত পথের যানবাহন শ্রমিকরা। তাদের প্রশ্ন ‘কবে হবে নতুন সড়ক? শেষ হবে কবে তাদের এই ভোগান্তির লাঘব?’ দীর্ঘদিন ধরে শীর্ষ এই সয়কপথ থেকে প্রত্যাশিত স্বস্তি না মিলায় তাদের এমন প্রশ্ন! সরজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহর থেকে রাঙ্গাবালী উপজেলায় প্রবেশকালে দীর্ঘক্ষণ আগুনমুখা নদী পাড়ি দিয়ে এই শীর্ষ সড়কপথ ধরেই প্রতিনিয়ত যাতায়াত করছে হাজারো পথচারী,

কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা ও যানবাহন চালকদের বেপরোয়া ড্রাইভিং এ জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে এই সয়কপথগুলো। বিভিন্ন স্থানে পিচ ঢালাই ভেঙে গেছে এবং খোয়াগুলো সড়কে উপর এলোমেলো ভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে। ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছে যানবাহন চালক-শ্রমিক ও পথচারীরা। ঘটছে ছোট-বড় অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। তথ্য সূত্রে জানা যায়, ২০১০-২০১১ অর্থবছরে এলজিইডি অর্থায়নে তিন কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে রাঙ্গাবালীর গহীনখালী সেতু থেকে কোড়ালিয়া বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করা হয়। যা এখন রোডস এন্ড হাইওয়ের অধীনে চলে গেছে। এবিষয়ে পটুয়াখালী রোডস এন্ড হাইওয়ে বিভাগের প্রকৌশলী মীর মোহাম্মদ কামরুল হাসান জানান, ‘ইতিমধ্যে ৮ কিলোমিটারের এ রাস্তাটি টেন্ডার হয়ে গেছে এবং এই অর্থ বছরের জুন মাসের মধ্যেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হবে।’ অন্যদিকে পথগুলো রাঙ্গাবালী উপজেলায় প্রবেশের শীর্ষ সড়কপথ হাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সংস্করনের আহ্বান জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম