ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

রাঙামাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২১,  2:44 PM

news image

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্গম এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। এ সময় আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির মধ্যে গোলাগুলি শুরু হয়।

ঘণ্টাব্যাপী এই গোলাগুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) উপজেলা সমন্বয়ক জেনন চাকমা ও সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির এক কর্মী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সংগঠক শ্যামল চাকমা দাবি করে বলেন, আমাদের দলের উপজেলা সমন্বয়ক জেনন চাকমা দোকানে বসে ছিল। এমন সময় সন্তু লারমার জেএসএস দলের কিছু সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে। তবে জনসংহতি সমিতির কর্মী কিভাবে মারা গেছে এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। এদিকে এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা বলেন, দুপুরে ৮নং ওয়ার্ডের দুই কিলো স্থানে গোলাগুলিতে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি যাচ্ছে। আমিও সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, দুপুরে দুই কিলো নামক স্থানে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরও একজন আহত হয়েছে বলে শুনেছি। বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক মো. আসাদ জানান, ঘটনাস্থনে দুইজনের মৃতদেহ পড়ে আছে। আমরা মরদেহ উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম