ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রংপুর মেডিকেলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২১,  5:44 PM

news image

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক ফরিদ আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম