ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

যে কারণে ‘আপাতত’ শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

#

২৭ ডিসেম্বর, ২০২৫,  5:56 PM

news image

আজ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে যাওয়ার সুযোগ করে দিতে রাজধানীর শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে ইনকিলাব মঞ্চ।  পোস্টে বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’ এদিকে কনকনে ঠান্ডায় রাজপথেই রাত কাটান আন্দোলনকারীরা। তাদের দাবি, শরিফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হয়নি। সরকার দ্রুত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করতে পারলে অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান শাহবাগে থাকবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম