ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

যেসব স্বাস্থ্যকর খাবার খেলেও ওজন বেড়ে যেতে পারে

#

লাইফস্টাইল ডেস্ক

৩০ নভেম্বর, ২০২১,  12:11 PM

news image

স্বাস্থ্যকর খাবার খাওয়াতো অবশ্যই ভালো। তবে এটিও ইচ্ছা মতো অনেকটা খেয়ে ফেলা যাবে না। মনে রাখতে হবে, ওজন ঝরাতে চাইলে আপনাকে মেপে খাওয়াদাওয়া করতেই হবে। কারণ, অনেক স্বাস্থ্যকর খাবারের মাধ্যমেও অজান্তে প্রচুর ক্যালোরি শরীরে প্রবেশ করতে পারে। সব সময়ে যে ক্যালোরি গুনে গুনে খেতে হবে, তা নয়। কিন্তু কোন খাবারে বেশি ক্যালোরি লুকনো থাকে, তা জেনে রাখাই ভালো।

বাদাম এবং ড্রাই ফ্রুট

বাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। ছোট বলে অনেকে অতিরিক্ত পরিমাণে খেয়েও ফেলেন। কিন্তু এতে শরীরে অনেকটাই ক্যালোরি যায়। তবে যেকোনো বাদামে অনেক পুষ্টিগুণও রয়েছে। তাই সারাদিনে এক মুঠো নানা রকম বাদাম আর ড্রাই ফ্রুট খাওয়াই যায়।

গ্র্যানোলা বার

বাজারে এখন নানা রকমে মোড়কে প্রোটিন বার বা গ্র্যানোলা বার পাওয়া যায়। টুকটাক খিদের মুখে স্বাস্থ্যকর খাবার হিসাবেই এগুলি বিক্রি করা হয়। কিন্তু এগুলিতে যে কত পরিমাণে বাড়তি চিনি থাকে, তা অনেক সময়েই পরিষ্কার করে বলা থাকে না। ফলে গ্রাহকও অজান্তে নিজের ক্ষতি করে ফেলেন।

স্মুদি বা ফলের রস

একটি আপেল বা কমলালেবু খেলে যতটা পেট ভরে, ততটা পেট ভরার জন্য যে পরিমাণ স্মুদি বা ফলের রস খেতে হয়, তার জন্য প্রয়োজন চারটি থেকে পাঁচটি আপেল বা কমলালেবু। ফলে শরীরে পুষ্টির পাশাপাশি ক্যালোরিও যাচ্ছে অনেকটাই। তাই ওজন কমানোর সময়ে রস না করে গোটা ফলই খেয়ে ফেলা ভালো।

গ্লুটেন ফ্রি খাবার

ময়দার মধ্যে গ্লুটেন থাকলে তাতে কিছু মানুষের হজমের সমস্যা হতে পারে। কিন্তু গ্লুটেন আলাদা করে শরীরে কোনও পুষ্টি দেয় না। তাই অনেকে মনে করেন, কোনও খাবারে যদি গ্লুটেন না থাকে, তা হলেই তা বোধহয় খুব স্বাস্থ্যকর। আসলে কিন্তু তেমনটা নয়। অনেক গ্লুটেন ছাড়া তৈরি বেকারির খাবারেও থাকে প্রচুর পরিমাণে নুন এবং চিনি। তা শরীরের যথেষ্ট ক্ষতি করতে পারে।

বেক করা খাবার

ভাজা আলুর বদলে বেক করা আলু খান— এমন কথা ইদানীং নানা মহলে শোনা যায়। নানা রকম ভাজাভুজি এখন ছাঁকা তেলে না ভেজে বেক করে নেওয়ার চল হয়েছে। কিন্তু সেগুলিতেও বাড়তি নুন থাকতেই পারে। তাই বেক করা মানেই যে স্বাস্থ্যকর, তেমন ভেবে অনেকটা খেয়ে ফেলবেন না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম