ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার নতুন পরিকল্পনা শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে যে ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩ চাটখিলে ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি কেপিআই ঘোষণা

যুক্তরাষ্ট্রের উচিত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৩,  3:03 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উচিত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। আজ সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এর আগে তথ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের। ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ডের বিরোধী বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ।’ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘একবিংশ শতাব্দিতে গাজায় যেভাবে নারী-শিশুদের হত্যা করা হচ্ছে, যারা এ ঘটনায় ইসরায়েলের পক্ষে কথা বলছে-তাদের মানবাধিকার নিয়ে সবক (জ্ঞান) দেওয়া শোভা পায় না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উচিত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম