ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ আজ বিশ্ব ভালোবাসা দিবস যে কারণে ছুটির দিনও আজ ব্যাংক খোলা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২ যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার

যশোরে ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ আহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২২,  11:02 AM

news image

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদরের কাশিমপুর ইউনিয়নে ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে বহিরাগতরা বিশৃঙ্খলার চেষ্টা করে, ফলে ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোটগ্রহণ শুরু হয়। বুধবার (৫ জানুয়ারি) সকালে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অনুপম কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। আটকৃতরা হলেন, তুহিন, রাসেল, আশরাফুল ও কালাম। এরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আইয়ুব হোসেনের সমর্থক বলে জানা গেছে। 

জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের ভেতরে বহিরাগতরা ভোট কাটতে শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরে চারজনকে আটক করে। এ সময় ইটের আঘাতে ফারুক নামে এক পুলিশ সদস্য আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম। এদিকে আজ বুধবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রিসাইডিং অফিসার অনুপম কুমার দেবনাথ জানান, কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা এক হাজার ৭৬১ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম