ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

মোদিকে নকল করে বিতর্কে, তিন শো বাতিল করলেন কৌতুকশিল্পী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৬,  11:05 AM

news image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অঙ্গভঙ্গি ও কথাবার্তার ধরন নকল করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি অনুষ্ঠানে পরিবেশনার পর বিতর্কে জড়িয়েছেন কৌতুকশিল্পী পুলকিত মণি। এর মধ্যেই উত্তরপ্রদেশের নয়ডা, লক্ষ্ণৌ ও কানপুরে তার নির্ধারিত তিনটি স্ট্যান্ড-আপ শো বাতিল হয়েছে। লক্ষ্ণৌ ও কানপুরের অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে মণি ‘বারবার হুমকি’র কথা জানিয়েছেন।


ঘটনার সূত্রপাত ১৯ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেসের ‘ছাত্রদের কি গুঞ্জ’ অনুষ্ঠানে। সেখানে লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে একটি ছোট স্কিটে অংশ নেন মণি। ওই পরিবেশনায় তিনি মোদির কথাবার্তা ও অঙ্গভঙ্গির অনুকরণ করেন। কংগ্রেসের প্রকাশ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।


পরিবেশনার একপর্যায়ে রাহুল গান্ধী মণিকে ‘মোদি জি’ বলে সম্বোধন করেন। এরপর মণি মোদির বিদেশি নেতাদের সঙ্গে কথোপকথনের ধরন এবং এক অনুষ্ঠানে এক বয়স্ক নারীকে চেয়ার দেওয়ার ঘটনাকে ব্যঙ্গ করে অভিনয় করেন। পরিবেশনার শেষে তিনি ‘মা কো কুরসি দো, মা’-এই বাক্যও বলেন।


তিন শহরে বাতিল শো


ইন্দোরের অনুষ্ঠানের দুই দিন পর মণি তার সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তরপ্রদেশের শোগুলো বাতিলের কথা জানান। প্রথমে নয়ডার অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে তিনি ‘অনিবার্য পরিস্থিতি’র কথা উল্লেখ করেন। পরে লক্ষ্ণৌ ও কানপুরের শো বাতিলের ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘বারবার হুমকির’ কারণে এসব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।


তবে মণি তার পোস্টে কারা তাকে হুমকি দিয়েছে বা হুমকির ধরন কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি। তার ওই সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিগুলো ২৪ ঘণ্টা পর স্বাভাবিক নিয়মেই আর দেখা যায়নি।


রাজনৈতিক বিতর্ক


মণির পরিবেশনা নিয়ে বিজেপির নেতারা কংগ্রেসের সমালোচনা করেছেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাহুল গান্ধীর অনুষ্ঠানের মঞ্চকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার জন্য ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও কিরেন রিজিজুসহ বিজেপির কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মন্তব্য করেন।


অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে ঘটনাটিকে রাজনৈতিক ব্যঙ্গ ও মতপ্রকাশের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কংগ্রেসের যোগাযোগ বিভাগের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ইন্দোরের অনুষ্ঠানের মূল আলোচনাকে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও শিক্ষা ব্যবস্থার বিষয়ে দলের বক্তব্যের সঙ্গে যুক্ত করেছেন।


এদিকে বিতর্কের মধ্যে মণি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাছে আসা কিছু বার্তার স্ক্রিনশটও শেয়ার করেছেন, যেগুলোকে তিনি হেট মেসেজ হিসেবে উল্লেখ করেছেন। তিনটি শো বাতিলের ঘটনাকে কেন্দ্র করে ভারতে রাজনৈতিক ব্যঙ্গ, কৌতুকশিল্পীদের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মসূচিতে শিল্পীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে মণির দাবি করা হুমকির বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


তথ্য সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম