ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৬,  1:18 PM

news image

-স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। তবে কবে নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরু বা শেষ হবে, সে বিষয়ে চূড়ান্ত কিছু এখনও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বিষয়ে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন বলেছে- ৬ জুনের মধ্যে নির্বাচন হবে। মনে হয় রমজান মাস, এসএসসি পরীক্ষা, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা বিবেচনা করে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্বাচন কবে শুরু এবং শেষ হবে, সে বিষয়ে চূড়ান্ত কিছু আনুষ্ঠানিকভাবে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানায়নি নির্বাচন কমিশন।



তিনি বলেন, কবে নির্বাচন শুরু হবে সে বিষয়ে নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে জেলা পরিষদ নির্বাচন সবার শেষে হবে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।



অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে কথা বলেছে, তাতে মনে হয় না এ বছর নির্বাচন শুরু হবে। তারা যেহেতু ৬ জুন শেষ সময় দিয়েছে, এতে মনে হয় আগামী বছর থেকে শুরু হবে। তবে নির্বাচন শুরু কবে হবে, সেটি সরকার বলবে না। কারণ, এটি বললে নির্বাচন কমিশন বিব্রত হবে। তারাই ঠিক করবে কবে শুরু এবং শেষ করবে।



স্থানীয় সরকার স্থানীয় নির্বাচনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী মনে করছি— নির্বাচন শুরু হতে দেরি আছে, তাই মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হবে, তা এই মুহূর্তে বলা মুশকিল।



এর আগে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বিষয়ে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান এবং সারা দেশে হাট-বাজারের সংখ্যা ৬ হাজার ৫৪৪টি। এসবের ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে লক্ষ্য বাস্তবায়নে এসব প্রতিষ্ঠানকে ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে।



তিনি বলেন, সোলার প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী ৫ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হবে প্রায় ৩ লাখ ২৬ টাকা। এই হিসাব ধরে দেশের সাড়ে ৩ হাজার ইউনিয়ন পরিষদে টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদে বরাদ্দ করা হয়েছে ১২০ কোটি টাকা, সিটি করপোরেশনে ৭৫ কোটি টাকা, উপজেলা পরিষদে ৯৯ কোটি টাকা, পৌরসভায় ৬৪ কোটি টাকা, জেলা পরিষদে প্রায় ১২ কোটি টাকা। এই ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের জন্য মোট ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে। 



প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ছাদ ব্যবহার করে আমরা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছি। এর মধ্যে ১৫০ মেগাওয়াট প্রতিষ্ঠানগুলো ব্যবহার করবে। বাকি ১৫০ মেগাওয়াট সরকার ঘোষিত প্যাকেজ অনুযায়ী জাতীয় গ্রিডে বিক্রি করবে। হিসাব করে দেখা গেছে, এমনটা হলে ৩ থেকে ৪ বছরের মধ্যে ব্যয় করা টাকা উঠে আসবে। আর যেসব কোম্পানির সঙ্গে সোলার প্যানেল স্থাপনের চুক্তি হবে, তারা ২০ বছর মেইনটেন্যান্স সেবা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম