ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি ১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি

মেয়ের শ্বশুরবাড়ি আর যাওয়া হলো না মনোয়ারার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২১,  12:09 PM

news image

লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত মনোয়ারা (৬০) নামের আরও একজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে নিহতের মেয়ে ফাতেমা কফিনে লাগানো মায়ের ছবি দেখে মরদেহ শনাক্ত করেন। নিহত মনোয়ারা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের বাসিন্দা। মেয়ে ফাতেমার শ্বশুরবাড়ি বরগুনার ঢলুয়ায় বেড়াতে আসছিলেন তিনি। এ সময় মনোয়ারার সঙ্গে তার স্বামী বেলাল হোসেন ও মেয়ে আমেনা ছিলো।

তারা এখন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মনোয়ারার মেয়ে ফাতিমা বলেন, মা অনেকদিন ধরেই আমাদের বাড়িতে (শ্বশুরবাড়ি) বেড়াতে আসতে চাচ্ছিলো। কিন্তু কাজের চাপে সুযোগ হচ্ছিলো না। এরপর বৃহস্পতিবার রাতে চাঁদপুর থেকে এমভি অভিযান-১০ লঞ্চে ওঠে। লঞ্চে আগুন লাগলে বাবা ও বোন লাফিয়ে নদীতে নামলেও মা বের হতে পারেনি। মায়ের অনেক শখ ছিলো আমার শ্বশুরবাড়ি বেড়াতে আসবে। ভাগ্য কী নির্মম, মা এলো ঠিকই, তবে লাশ হয়ে। প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর দিনগত রাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ। এ ঘটনায় ৪১ জনের প্রানহানি ঘটেছে, আহত হয়েছে শতাধিক। নিখোঁজ রয়েছে আরও অনেকে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা। এনিয়ে ৮টি মরদেহ শনাক্ত করা হলো। বাকি ২৯ মরদেহ জানাজা শেষে পোটখালী গণকবরে দাফন করা হবে।-সূত্র : জাগোনিউজ২৪.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম