ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

মেসিকে ছাড়া মাঠে নেমে বড় লজ্জা ইন্টার মায়ামির

#

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  10:39 AM

news image

হালকা ইনজুরি থাকায় বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেননি লিওনেল মেসি। অবশ্য মেসিকে ছাড়া সেদিন সহজেই জয় পায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিরতি শেষে ফের শুরু হয়েছে ক্লাবের ব্যস্ততা। মেসিও ফিরেছেন যুক্তরাষ্ট্রে। তবে ইন্টার মায়ামির হয়ে এদিন মাঠে নামেননি আর্জেন্টাইন মহানায়ক। দলও দেখেছে বড় হারের মুখ। শনিবার (১৬ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে মেসিকেই ছাড়া মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে স্রেফ উড়ে গেছে মেসির দল। ৫-২ গোলের হারের লজ্জায় ডুবেছে মায়ামি। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এদিন শুরুটা অবশ্য আশা জাগানিয়াই ছিল মায়ামির। নিয়মিত গোল করা লিওনার্দো কাম্পানার গোলে ২৫ মিনিটেই লিড নিয়েছিল টাটা মার্টিনোর দল। তবে এরপরেই আটলান্টা তাণ্ডব শুরু করে। ৩৬ মিনিটে ত্রিস্তান মুয়ুম্বা সমতায় ফেরান আটলান্টাকে। এর পাঁচ মিনিট পরই কামাল মিলারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। তিন মিনিট পর ফের বল মায়ামির জালে। এবার গোল করেন ব্রুকস লেনন। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে জয় আটলান্টা।বিরতি থেকে ফিরে মায়ামি ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে। গোলও পেয়ে যায়। দলের ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান কমান কাম্পানা। ৭৬ মিনিটে ফের গোল হজম করে মায়ামি। মেসিবিহীন দলটির বিপক্ষে এবার গোল করেন জিওর্জস গিয়াকউমাকিস। আর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে মেসিদের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন টাইলর ওলফ। চলতি মৌসুমে লিগে এটি ইন্টার মায়ামির ১৫তম হার। এখন পর্যন্ত ২৭ ম্যাচে মাত্র ৮টিতে জয় পেয়েছে মেসির দল। এছাড়া ৪ ম্যাচে করেছে ড্র। তাতে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে আছে মায়ামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম